মঙ্গলবার সকালে খড়্গপুর আইআইটিতে পণ্ডিত মদনমোহন মালব্য ছাত্র আবাসন থেকে উদ্ধার হল ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং’র চতুর্থ বর্ষের ছাত্রের দেহ। মৃতের নাম সোহম হালদার(২২)।
পশ্চিম মেদিনীপুর জেলার রেলশহর খড়গপুরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে গত ১৮ এপ্রিল জয়বীর সিং দরিয়া(২১) ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের ছাত্রের দেহ উদ্ধার হয়। সেই ঘটনার পর এদিন ফের এক ছাত্রের দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।
জানা গেছে মৃত ছাত্রের বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। পণ্ডিত মদনমোহন মালব্য হলের ৩২৯ নম্বর রুমে থাকতেন সোহম। এদিন সকাল থেকে তাঁর ঘরের দরজা না খোলায় খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দরজা ভেঙে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে। আইআইটির হাসপাতালে তাঁকে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ছত্রের পরিবারকে খবর দিয়েছে পুলিশ।
Student Found Dead
খড়গপুর আইআইটি’তে ফের ছাত্রের মৃত্যু
×
Comments :0