নিউ ফারাক্কা স্টেশনের কাছে ভূমি ধ্বসের ফলে উত্তরবঙ্গে বাতিল বহু ট্রেন। আর সেই সুযোগকে কাজে লগাচ্ছে বেসরকারি বাস মালিকরা। টনা বৃষ্টির জেরে পূর্ব রেলের হাওড়া-মালদহ ডিভিসনে বৃহস্পতিবার ভোররাতে তিলডাঙা ও নিউ ফারাক্কার মধ্যবর্তী এলাকায় রেললাইনে ধস নামে। তার জেরেই উত্তরবঙ্গের ট্রেন চলাচল বাতিল করা হয় বৃহস্পতিবার থেকেই। রেল সূত্রে খবর শুধু তিলডাঙা ও নিউ ফারাক্কার মধ্যবর্তী এলাকায় নয় লাইনের একাধিক জায়গায় ধস লক্ষ্য করেন রেলের আধিকারিকরা। নিরাপত্তার কথা মাথায় রেখে বৃহস্পতিবার একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করে দেয় পূর্ব রেল। ৪ সেপ্টেম্বর শুক্রবার বাতিল থাকা ট্রেনগুলি হল, সহরসা-শিয়ালদহ হাটে বাজারে এক্সপ্রেস। বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস, কটিহার-হাওরা এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দি এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারট এক্সপ্রেস, বালুরঘাট-হাওরা এক্সপ্রেস, আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিঙ মেল, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস, বালুরঘাট-নবদ্বিপ ধাম এক্সপ্রেস, গোমতিনগর-মালদা টাউন অমৃত ভারত এক্সপ্রেস, আজিমগঞ্জ-কাটোয়া- আজিমগঞ্জ মেমু, কাটোয়া-আহমেদপুর- কাটোয়া প্যাসেঞ্জার, কাটোয়া-আহমেদপুর- কাটোয়া মেমু।
পাঁচ সেপ্টেম্বর শনিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা: নাহারলাগুন-সাঁতরাগাছি স্পেশাল। গোহাটি-হাওড়া সড়াইঘাট এক্সপ্রেস, বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল, বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস, জলপাইগুড়ি রোড-শিয়ালদহ হামসাফার এক্সপ্রেস, রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস, জগবাণি-কলকাতা এক্সপ্রেস, কাথিহার-হাওড়া এক্সপ্রেস, রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস, বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস,মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস।
পর্যটকদের অন্যতম প্রধান গন্তব্য উত্তরবঙ্গ। সবসময়ই তুঙ্গে থাকে ট্রেনের টিকিটের চাহিদা। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। ট্রেনের বিকল্প হিসেবে কলকাতার বিভিন্ন বাস স্ট্যান্ডে মিলছে না টিকিট। যাত্রীদের থেকে প্রায় তিনগুনের বেশি ভাড়া আদায় করছে বেসরকারি বাস সংস্থাগুলি এমনই অভিযোগ পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত যেই বাসের ভাড়া ছিল ১০০০ থেকে ১২০০ টাকা যা দুর্যোগের পরবর্তী পর্যায় তিন গুনেরও বেশি বৃদ্ধি পায়। দ্রুত গতিতে ভাড়া বৃদ্ধির কারণে বিপাকে সাধারণ যাত্রিরা। তারা বেশি পরিমানে নতুন সরকারি চালানোর দাবি জানায়।
অনেক যাত্রী বলছেন, অতিরিক্ত দামের জন্য টিকিট নিতে পারছেন না। তাঁরা প্রশ্ন তুলছেন, সরকারি বাস পরিষেবা নিয়েও। তাদের অভিযোগ যদি সরকারি বাসের পর্যাপ্ত পরিষেবা থাকত তাহলে সুবিধা পেতেন বহু মানুষ। সেই ব্যাবস্থা না থাকায় সুবিধা পাচ্ছে বেসরকারি বাস সংস্থাগুলি।
North Bengal Train Cancel
ট্রেন বাতিলে লাভবান বেসরকারি বাস মালিকরা, সরকারি পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন
×
Comments :0