সব ভোটারের নাম না তুলে এ রাজ্যে ভোট করা যাবে না। এই দাবিতে আজ, বুধবার, কলকাতায় সিইও দপ্তরের সামনে অবস্থানে বসছে রাজ্য বামফ্রন্ট।
ভোটাধিকার বাঁচাতে জনতার সমাবেশ শুরু হচ্ছে বিকেল তিনটেয়। গত মঙ্গলবার সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছিলেন যে বৈধ ভোটারের অধিকার ছিনিয়ে আনবই।
রাজ্য বামফ্রন্টের সভাপতি বিমান বসু বলেছেন, ৬০ লক্ষের বেশি ‘বিবেচনাধীন’। তার ৫৮?৫ শতাংশই উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরনা জেলার। মালদহ মুর্শিদাবাদে ৯৭ শতাংশের ‘ম্যাপিং’ হয়ে গিয়েছে। অথচ এই দুই জেলাতেই সবচেয়ে বেশি মানুষকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।
বিমান বসু বলেছেন, এসআইআর প্রক্রিয়ার নামে বিজেপি’র রাজনৈতিক বয়ানকে কাজে রূপ দেওয়ার চেষ্টা হয়েছে। নির্বাচন কমিশন কার্যত বিজেপি’র নির্দেশে কাজ করছে। বাস্তব সত্য হলো, রাজ্যের সামনের অফিসার, জেলা শাসক, এসডিও, বিডিও-রা এই কাজে কমিশনকে সাহায্য করেছেন।
মঙ্গলবার বর্ধমান শহরের কার্জন গেটের সামনে এসআইআর নাম করে যেভাবে বৈধ ভোটারদের নাম বিচারাধীন করে রেখেছে নির্বাচন কমিশন তার প্রতিবাদে বিক্ষোভ সভায় একথা বলেছেন তিনি।
সেলিম বলেছেন, ১৯৭৭ সালে ভোটে জয়ী হয়ে বামফ্রন্ট ঘোষণাকরেছিল সব রাজনৈতিক বিচারাধীন বন্দির মুক্তি চাই আমরা। তেমনই ৬০ লক্ষ বিচারাধীন বন্দীদের মুক্ত করেই ভোটের অধিকার ফেরত দিতে হবে।
Left Front SIR
আজ বিকেলে ৩টেয় ভোটাধিকার বাঁচানোর জমায়েত বামফ্রন্টের
ভোটার তালিকা ঘিরে যুব বিক্ষোভ জলপাইগুড়িতে। গগত কয়েকদিন বামপন্থী বিভিন্ন সংগঠনই দেখিয়েছে বিক্ষোভ।
×
Comments :0