মানুষকে ভয় দেখিয়ে এসআইআরের নাম করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় বিজেপি। এসআইআর আবহেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমাদের রাজ্যে। ধর্মের ভিত্তিতে, নামের বানান দেখে মানুষকে ‘বিচারাধীন’ করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে প্রকাশিত তালিকা থেকে দেখা গেছে দুর্নীতির সাথে যুক্ত নেতাদের নাম ভোটার তালিকায় বিচারাধীন নয়, কিন্তু গরীব খেটে খাওয়া মানুষের নাম বিচারাধীন হয়েছে। বামপন্থীরা প্রকৃত ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর বলে জানান সিপিআই(এম) রাজ্যে সম্পাদক মহম্মদ সেলিম। শনিবার আমর ফফুটবল মাঠে আমতা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী জসীমউদ্দীন মল্লিক, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী অশোক দলুই ও উদয়নারায়ণ কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী ষষ্ঠী মাজির সমর্থনে বিশাল সমাবেশে বক্তব্য রাখেন মহম্মদ সেলিম, পার্টি জেলা সম্পাদক দিলীপ ঘোষ, পার্টি নেতা পরেশ পাল, ফরওযার্ড ব্লকের পক্ষে সেখ আজাদ ও আইএসএফ’র পক্ষে সেখ সরিফুল হোসেন, শহীদ ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খান। সভায় সভাপতিত্ব করেন পার্টি নেত্রী অপর্ণা পুরকাইত।
সেলিম বলেন, লোকসভা অথবা বিধানসভা, ভোটের প্রচারে মোদী সহ তাঁর প্রতিনিধিরা বা মুখ্যমন্ত্রী বা তাঁর প্রতিনিধিরা নিজেদের নির্বাচিত করার জন্য বলেন। কিন্তু বামপন্থীরা বলে জনগণের প্রতিনিধি নির্বাচিত করার জন্য। আসন্ন বিধানসভা নির্বাচনে বামপন্থীদের দায়িত্ব বিধানসভায় মানুষের প্রতিনিধি পাঠানোর। তিনি বলেন আইনসভায় বামপন্থীদের প্রতিনিধি না থাকার কারণে গরীব খেটে খাওয়া মানুষের উপর নির্যাতন বেড়েই চলেছে। বামপন্থীরা থাকলে আইনসভা গরীব খেটে খাওয়া মানুষের পক্ষে কাজ করতো। সেলিম বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় বিজেপি। এসআইআরের নাম করে দেশের প্রকৃত ভোটারদের ভোটাধিকার কেড়ে নিতে চায় বিজেপি। নির্বাচন কমিশনকে সামনে রেখে একাজ পরিচালিত করছে বিজেপি। তিনি বলেন এসআইআরের নাম করে ভোটার তালিকা নিয়ে তামাশা করা হচ্ছে। এর বিরুদ্ধে বামপন্থীরা লড়াই আন্দোলন সংগঠিত করছেন। তিনি আরও বলেন অতীতে এর আগেও দেশে যতবার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল তখনও বামপন্থীরা দেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে অধিকার কেড়ে নিতে দেয় নি। এবারও ভোটাধিকার ফেরানোর লড়াই থেকে সরবে না বামপন্থীরা। সেলিম বলেন, দেশে দক্ষিণপন্থার উত্থান হলে মানুষের অর্জিত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিওয়ার চেষ্টা চালানো হয়। তিনি মনে করিয়ে দেন আমাদের রাজ্যে সকল দক্ষিণপন্থী শক্তি একত্রিত হয়ে রাজ্যে থেকে বামফ্রন্ট সরকারকে সরিয়ে দিয়ে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কাজের অধিকার, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা অধিকার কেড়ে নিতে চায় বদ্ধ পরিকর দক্ষিণপন্থী শক্তিরা। সেলিম বলেন রাজ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে। আর এইসব দুর্নীতিকে প্রশয় দিয়েছে বিজেপি। রাজ্যের তৃণমূল কংগ্রেস বেকার যুবকদের কাজের অধিকারকে কেড়ে নিয়ে ভাতার রাজনীতি করছে। বামপন্থীরা বহুদিন ধরেই সকলের কাজের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন। সেলিম আরও বলেন আরএসএসের রাজনীতি মানুষের জন্য নয়, মানুষকে ভাগ করার জন্য। আর মানুষের পক্ষে রাজনীতি করে বামপন্থীরা। বিধানসভা নির্বাচনের আগে রাজনীতি করে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায় বিজেপি তৃণমূল কংগ্রেস। রাজ্যের মানুষের অর্জিত গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে বিধানসভা নির্বাচনে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার গঠনের আহ্বান জানান মহম্মদ সেলিম।
West Bengal Elections
ভোটাধিকার ফেরানোর লড়াই থেকে সরবে না বামপন্থীরা, আমতায় সেলিম
×
Comments :0