MUKTADHARA | PARBAN 1433 | ANAY ANGINA | LITTLE MAGAZINE "CHANDALIPI" | AML KAR | 26 NOVEMBER 2026 | 4th YEAR

মুক্তধারা | পার্বণ ১৪৩৩ | অন্যআঙিনা | "ছন্দলিপি" ‌ আনুষ্ঠানিকভাবে উদবোধন | অমল কর | ২৬ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  PARBAN 1433  ANAY ANGINA  LITTLE MAGAZINE CHANDALIPI  AML KAR  26 NOVEMBER 2026  4th YEAR

মুক্তধারা

পার্বণ ১৪৩৩

অন্যআঙিনা

"ছন্দলিপি" ‌ আনুষ্ঠানিকভাবে  উদবোধন : অমল কর

২৬ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ  

'লিপিরেখা' প্রকাশনীর পক্ষ থেকে সঞ্জীব চৌধুরীর প্রচ্ছদে সঞ্জীবকুমার রায় সম্পাদিত ২০২৬ সালের শারদ সংখ্যাটি "ছন্দলিপি" ‌ আনুষ্ঠানিকভাবে  উদবোধন হয় ২৪/১১/২৬ তারিখ গড়িয়াহাট সমবায় ব্যাঙ্কোয়াট হল সভাঘরে। মহতী এই অনুষ্ঠানে সভামুখ্য ছিলেন অধ্যাপক ড.শুভ্রা বাগচী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 'ঝড়ো হাওয়া' পত্রিকার সম্পাদক কবি  অমল কর।
আকর্ষণীয় উদবোধনী সংগীত পরিবেশন করেন প্রমিতা চক্রবর্তী।সূচনায় পত্রিকার সম্পাদক সঞ্জীবকুমার রায় অনুষ্ঠানের প্রেক্ষিত ব্যক্ত করে স্বাগত ভাষণ দেন।
"ডিজিটাল যুগে মুদ্রিত লিটলম্যাগ প্রকাশের প্রাসঙ্গিকতা" বিষয়ে আলোকপাত করতে গিয়ে 
বিশেষ অতিথি কবি-সম্পাদক অমল কর কাকে এবং কেন বলা হয় লিটলম্যাগ,কবে থেকে এই পত্রিকার উৎস, পত্রিকা সম্পাদনার সমস্যা ও উত্তরণের পথ,কেমন করে একজন সুচারু সম্পাদক হওয়া যায়, প্রতিষ্ঠান বিরোধিতা এবং স্বাধীন চিন্তায় মুক্তমনে কেমন করে নতুন নতুন লেখকদের তুলে আনা যায়, বাণিজ্যিক পত্রিকার পাশাপাশি লিটলম্যাগের তফাত, লিটলম্যাগের ক্ষেত্রে সরকারি ঔদাসীন্য, ডিজিটাল যুগে মুদ্রিত লিটলম্যাগ প্রকাশের প্রভূত সুবিধা ইত্যাকার বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, লিটলম্যাগ ছিল আছে থাকবে, রুচিভেদে নিজস্ব স্বকীয়তা গরিমা মাহাত্ম্য পরম্পরা ও ঐতিহ্য নিয়ে।অনুষ্ঠানে প্রায় ৪০ জন কবি কবিতা পাঠ করেন। স্বরচিত ইংরেজি কবিতা পাঠ করেন কবি মালা বন্দ্যোপাধ্যায়, সঞ্জীবকুমার রায় ও আরলিন মোহান্তি। । অন্যান্য উজ্জ্বল কবিরা হলেন: তাপস রায়, কল্যাণ গঙ্গোপাধ্যায়, সপ্তর্ষি রায়,ললিত মাইতি,গৌতম তালুকদার,রবিনকুমার দাস,অঞ্জন সেনগুপ্ত, চিত্তরঞ্জন দাস,সুচিত চক্রবর্তী, রতন নস্কর, অমিত কাশ্যপ, অমিত মণ্ডল, মলয় পাত্র, অরিন্দম চট্টোপাধ্যায়। সুচারু অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুক্তা রায় ও সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়।

 

Comments :0

Login to leave a comment