কলকাতা মেডিকেল কলেজ থেকে চিকিৎসকদের প্রতিবাদী মিছিলে অনুমতি দিল না পুলিশ। মেডিকেল কলেজের বাইরে বিশাল পুলিশ, র্যা ফ মোতায়েন করা হয়েছে। এই সব ফতোয়াকে উপেক্ষা করেই মিছিল করছেন চিকিৎসকরা।
চোরবাগানের দুর্ঘটনার পর আহতদের মেডিকেল কলেজের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। সেই সময় কর্তব্যরত জুনিয়র চিকিৎসকরা সরকারি হাসপাতালের অব্যবস্থা নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন। ওই চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। তিন চিকিৎসক শাশ্বত নস্কর, আয়ুষ ঝাঁ, আজিন্ত কুমার শর্মাকে তলব করা হয় বউবাজার থানায়।
এই ঘটনার নিন্দা করে বিভিন্ন চিকিৎসক সংগঠন। তারা জানান এদিন মিছিল করে সবাই বউবাজার থানায় যাবেন ওই তিন চিকিৎসকদের সাথে। কিন্তু তাদের সেই মিছিলের অনুমতি দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে।
এদিন প্রতিবাদীরা বলেন, যারা মেডিকেলে হামলা করলো তাদের বিরুদ্ধে এখনও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। একজনকেও গ্রেপ্তার করা হয়নি। জুনিয়র চিকিৎসকদের শোকজ করার পর চিকিৎসকদের পক্ষ থেকে এনএ লিস্ট প্রকাশ করা হয়। উল্লেখ্য এই এনএ লিস্টে লেখা থাকে হাসপাতালের একটি বিভাগে কোন কোন চিকিৎসা সরজ্ঞাম রয়েছে। কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সেই লিস্ট প্রকাশ করা হয়নি।
Doctor's Rally
পুলিশি ফতোয়া উড়িয়ে বউবাজার থানার দিকে মিছিল
×
Comments :0