West Bengal Election 2026

প্রচার জোড়কদমে, নাগরাকাটা- মাল বিধানসভা বাম প্রার্থীদের

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

বিধানসভা নির্বাচন আসন্ন। ইতিমধ্যেই প্রচার শুরু হয়েছে জোরকদমে। বৃহস্পতিবার মালবাজার মহকুমার মেটেলি ব্লকের উত্তর ধুপঝোড়ায় জনসভা করবেন সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ডুয়ার্সের চা বলয়ের নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের  সিপিআই(এম)  প্রার্থী দিল কুমার ওরাও। তাঁর সমর্থনে জনসভা হবে। 
জনসভাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তর ধূপঝোড়া এলাকায় প্রস্তুতি এখন জোর কদমে। মঞ্চ তৈরি সহ পুরো উত্তর ধুপঝোড়া বাজার এলাকাকে লাল ঝাণ্ডায় রাঙিয়ে তোলা হয়। পাশাপাশি সংলগ্ন এলাকায় মাইক যোগে চলে প্রচার। সিপিআই(এম) মেটেলি এরিয়া কমিটির সম্পাদক রুনু ওরাওঁ বলেন,‘‘উত্তর ধুপঝোড়ার বাজার সংলগ্ন সিপিআই(এম)’র দলীয় কার্যালয়ের মাঠে দলীয় প্রার্থী দিলকুমার ওরাও এর সমর্থনে অনুষ্ঠিত হবে জনসভা। জনসভায় নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন আসবেন।’’
নাগরাকাটা ও মাল বিধানসভা দুই আসনের বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম) প্রার্থীদের প্রচার এখন জোড়কদমে। প্রচারকে কেন্দ্র করে পাড়া বৈঠক, বাড়ি বাড়ি প্রচার, ছোট ছোট সভা ও মিছিল অনুষ্ঠিত হচ্ছে। বিজেপি ও তৃণমূলের অপশাসন ও ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে সাধারণ মানুষ ক্রমশ সোচ্চার হয়ে উঠতে শুরু করেছেন। বাম প্রার্থীদের প্রচারে স্থানীয় মানুষের তরফে বিভিন্ন ধরনের অভাব অভিযোগের কথা উঠে আসছে। চা বাগানের সমস্যা, রুটি রুজির সমস্যা, যুবক যুবতীদের কর্মসংস্থানের অভাব, দুর্নীতি প্রসঙ্গ তুলে ধরা হচ্ছে প্রচারে। চা বাগান অধ্যুষিত তপশিলি উপজাতির সংরক্ষিত এই দুই আসনে এবার কেন্দ্র ও রাজ্যের দুই শাসকদলের প্রার্থীদের সাথে জোরদার লড়াইয়ের ময়দানে দুই সিপিআই(এম) প্রার্থী দিল কুমার ওরাও ও মনু ওরাও। ইতিমধ্যেই প্রচারে সাধারণ মানুষের ভিড় যথেষ্ট লক্ষণীয়। পাড়া বৈঠকি সভা, হাটবাজার, সহ বিভিন্ন এলাকায় বাম প্রার্থীদের প্রচারে সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করেছে।

Comments :0

Login to leave a comment