পুলিশকে দিয়ে শাসনোর অজস্র ঘটনায় বিরোধীরা সরব হতেন তাঁর সরকারের বিরুদ্ধে। এখন তৃণমূল নেত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই তুলছেন একই অভিযোগ।
সোমবার ফেসবুক লাইভ করেছেন মমতা ব্যানার্জি। অন্নপূর্ণা যোজনায় নাম বাদ পড়লে তালিকা করতে মহিলাছেন সংশ্লিষ্ট মহিলাদের।
মমতা রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা প্রসঙ্গে বলেছেন, এখন গাজা কেস বেড়ে গেছে। অ্যারেস্ট করে কেস দিচ্ছে। তাঁর অভিযোগ, তৃণমূলের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে। ১৪ হাজার কেস দেওয়া হয়েছে তৃণমূল কর্মীদের।
ঘটনা হলো, বিরোধী, বিশেষ করে, বামপন্থীদের ওপর নিয়মিত হামলা চালাচ্ছে বিজেপি। কর্মসূচি বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। সে সম্পর্কে কিছু বলেননি তিনি। বস্তুত, যাদবপুরে এবিভিপি’র হামলার পর ১৯-২০ আগস্টের মাঝরাতে হয়েছে। গত চার-পাঁচদিনে মমতাকে নিন্দা করতে শোনা যায়নি।
এদিন বলেছেন, যাদবপুর নিয়ে মতপার্থক্য থাকতে পারে। আমাদের সময়েও ছিল। কিন্তু ছাত্রছাত্রীদের নিন্দা করিনি। ছাত্রছাত্রীরা আমার বন্ধু। মনে রাখবেন দেশের এক নম্বর বিশ্ববিদ্যালয়। এমব্লেম ভেঙেছেন। প্রেসিডেন্সিতেও আক্রমণ করেছেন।
তাঁর দাবি, ককরোচ জনতা পার্টির যন্তর-মন্তর আন্দোলনের সঙ্গে ‘টাচে’ ছিলেন। তিনি বলেছেন, বাঁকুড়ায় টিম পাঠিয়েছিলাম প্রথমে।
অন্নপূর্ণা যোজনায় নাম বাদ প্রসঙ্গে মমতা বলেছেন, যারা পাননি নামের তালিকা করুন। বিশদ তথ্য এক জায়গায় করুন। আমি পাশে থাকব। তিনি বলেন,
ভোটের আগে বিজেপি শর্ত দেয়নি। এখন শর্ত কেন। কে যোগ্য আর অযোগ্য তা বিজেপি ঠিক করবে? তিনি বলেন, আমাদের সময়ে লক্ষ্মীর ভাণ্ডারে কাউকে বাদ দেওয়া হয়নি। মমতার মন্তব্য, ‘নাম চেঞ্জ করলেই হৃদয় চেঞ্জ হয় না।’
মমতা বিজেপি’র উদ্দেশ্যে বলেন,
আমাকে ভয় দেখাচ্ছেন? আয়নায় মুখ দেখুন। নিজেদের মধ্যে লড়াই থামান। তিনি বলেন, আমাদের চোর বলছেন, আপনারা কী? তাঁর মন্তব্য, হানিমুন পিরিয়ড না এখন চলছে মানিমুন পিরিয়ড।
মমতা বলেন, রাস্তায় লোক বেরতে পারে না, ট্র্যাফিক জ্যামে আটকে থাকছে। জল বেরচ্ছে না। ঘরে ঘরে জ্বর, কাশি হচ্ছে। বন্যা দেখে আপনাদের মন্ত্রী বলছে শস্য শ্যামলা বাংলা।
বিজেপি’র উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মতো স্বৈরাচারী, অত্যাচারী, ব্যভিচারী রাজনৈতিক দল কোথাও দেখিনি। তিনি বলেন, মিউনিসিপালটিতে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছে পুলিশ। গদ্দারদের সঙ্গে নিয়ে।
কলকাতার ফুটপাতে মন্ত্রী অগ্নিমিত্রা পালের হম্বিতম্বির প্রসঙ্গও টানেন তিনি। মমতা ব্যানার্জি বলেন,
একটি দুধের শিশু, গরিব হতে পারে। গরিব হওয়া অন্যায় নয়। তিনি বলেন, দুধটাকে ফেলে দিতে গায়ে লাগে না? তিনি বলেন, আমি এই পরিবারের দায়িত্ব নিতে রাজি আছি। যদি পরিবারটি মনে করে আমাদের কোনও সহকর্মীর বাড়িতে থাকা, বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করে দেব।
Mamata Banerjee
পুলিশকে দিয়ে শাসানোর অভিযোগ এখন মমতার মুখে
×
Comments :0