cpim

ঋতুস্রাবকালীন ছুটি মহিলাদের অধিকার, বলল পলিট ব্যুরো

জাতীয়

ঋতুস্রাবকালীন ছুটি কর্মরত মহিলাদের অধিকার হিসেবে বিবেচিত হওয়া উচিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যবেক্ষণের বিরোধিতায় একথা বলল সিপিআই(এম) পলিট ব্যুরো
কর্মরত​মহিলাদের ঋতুস্রাবকালীন ছুটির আবেদন সম্পর্কে সুপ্রিম কোর্টের বক্তব্যের কড়া বিরোধিতা করেছে পলিট ব্যুরো।  
সুপ্রিম কোর্ট গত ১৩ মার্চ একটি শুনানির পর্যবেক্ষণে বলে যে ঋতুস্রাবকালীন ছুটি বাধ্যতামূলক করা হলে মহিলাদের কাজের জীবনে উন্নতির ক্ষেত্রে সমস্যা হয়ে যেতে পারে। তাদের সমান সুযোগ থেকে বঞ্চিত করতে পারে। সেক্ষেত্রে মহিলাদের এর পর আর কেউ কাজে নিয়োগ করবে না বলেও মন্তব্য করে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। 
পলিট ব্যুরোর খেদ, সুপ্রিম কোর্টের এই দৃষ্টিভঙ্গি পুরুষতান্ত্রিক ধারণাতেই ফের চালিত হয়েছে। পলিট ব্যুরো বলেছে যে মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত বিবেচনাকে গৌন করে বাণিজ্যিক সংস্থার মুনাফাকে প্রাধান্য দেওয়া হয়েছে এই পর্যবেক্ষণে।
পলিট ব্যুরো আরও বলেছে ঋতুস্রাব চলাকালীন নারীরা যে শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে যান তাকে উপেক্ষা করা কেবল সমস্যাটিকে নজরের বাইরে পাঠানোর ব্যবস্থা। ফলে নারীদের কষ্ট ভোগ করতে বাধ্য করে। যদি নারীদের স্বাস্থ্য ও সুস্থতার স্বীকৃতি দিতে হয় তা’হলে ছুটির নিয়মে ঋতুচক্রের সময় নেওয়া ছুটিকেও তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

Comments :0

Login to leave a comment