স্বামী ও স্ত্রী, জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য কোচবিহার জেলার মাথাভাঙ্গা আঙ্গারকাটা পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকায়।
মাথাভাঙ্গা ২নং ব্লকের আঙ্গারকাটা পারডুবি গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকায় এক দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। পুলিশ সূত্রে জানা যায় মৃত দম্পতির নাম রহিমউদ্দিন বস্তাদার(৬০) ও তাঁর স্ত্রী আসিয়া বিবি(৫০)। শোবার ঘর থেকে গলা কাটা দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙা থানার পুলিশ। পুলিশ দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়।
নাবালক নাতির সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে খুন হতে হলো ঠাকুরদা ও ঠাকুমাকে বলে দাবি পরিবারের। নাবালকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রতিবেশী এক তরুণীর সাথে। তার জেরেই এই তরুণীর পরিবারের পক্ষ থেকে খুনের হুমকি দেওয়া হয়েছিল দুদিন আগে। আর মঙ্গলবার গভীর রাতে রক্তাক্ত দেহ উদ্ধার। কি কারণে খুন? তা খতিয়ে দেখছে পুলিশ।
Murder Mathabhanga
দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য মাথাভাঙ্গায়
×
Comments :0