Nepal Flash Flood

নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ৬৬৯

জাতীয় আন্তর্জাতিক

নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ৩০০-র বেশি ভারতীয়ের এখনও খোঁজ নেই। নিখোঁজদের মধ্যে বাংলারও বহু পর্যটক রয়েছেন। ফলে রাজ্যের একাধিক পরিবারে তৈরি হয়েছে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা। হড়পা বানে নেপালে নিহতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই। আহত হয়েছেন ১ হাজার ৪৭৩ জন। নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪৭৮ জন। তাদের মধ্যে অন্তত ৭৭৭ জন বিদেশি নাগরিক বলে জানিয়েছে নেপাল প্রশাসন। বুধবার থেকে শনিবার পর্যন্ত উদ্ধারকারীরা এখনও পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার মানুষকে উদ্ধার করেছে। চতুর্থ দিনেও জীবিতদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। চিনের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তিব্বতে সাতজনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন ৫৫৪ জন। নেপাল থেকে বয়ে আসা নদীগুলো থেকে একাধিক মৃতদেহ উদ্ধার হয়েছে। অনুমান দেহগুলি হড়পা বানে নিহত ব্যক্তিদের। নেপাল প্রশাসন জানয়েছে হড়পা বানে এখনও পর্যন্ত ৬৬৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ২ হাজার ৪২৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে সাড়ে সাতশোর বেশি বিদেশি পর্যটক রয়েছে। একদিকে চলছে উদ্ধার কাজ আরেকদিকে চলছে বৃষ্টি। স্থানীয় একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছে উত্তর নেপাল জুড়ে ফের বৃষ্টিপাত শুরু হয়েছে। যার জেরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে উদ্ধারকারী দলগুলোর। 
নেপাল পুলিশ শনিবার জানিয়েছে যে, মধ্য নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৬৯-এ দাঁড়িয়েছে এবং ক্ষতিগ্রস্ত আটটি জেলা থেকেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২ হাজার ৪০০-এরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।  অন্যদিকে, বিরতিহীন বৃষ্টির মধ্যেও উদ্ধারকাজ অব্যাহত থাকায় ১৬৩ জন বিদেশি নাগরিকসহ প্রায় ২ হাজার ৫০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকাজে ৫,০০০-এর বেশি নেপালি সেনাসদস্যসহ মোট ১১,০০০-এরও বেশি নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছে।
ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২৯ আগস্ট পর্যন্ত ৮৮ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে ২৮৭ জন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত ১২৮ জন ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। মন্ত্রকের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজি মাধ্যমের পোস্টে জানিয়েছেন, ‘‘ শনিবার নেপালের রাসুয়া এলাকার একটি জলবিদ্যুৎ প্রকল্প থেকে চারজন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে তাঁরা শীঘ্রই কাঠমান্ডু পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া, শনিবার ১২০ জন ভারতীয় নাগরিক চীন থেকে নেপালে প্রবেশ করেছেন বলেও জানানো হয়েছে।’’

Comments :0

Login to leave a comment