JNUSU Rustication

বিক্ষোভে অংশ নেওয়ায় ছাত্র সংসদের ৪ পদাধিকারীকে শাস্তি জেএনইউ’র

জাতীয়

প্রতিবাদ বিক্ষোভে অংশ নেওয়ার জন্য ছাত্র সংসদের চার পদাধিকারীকে বহিষ্কার করল কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। বহিষ্কার করা হয়েছে ছাত্র সংসদের প্রাক্তন সভাপতিকেও।
দু’টি সেমেস্টারে বসতে পারবেন না এই ছাত্রনেতৃত্ব। দিতে হবে ২০ হাজার টাকা করে জরিমানাও।
কর্তৃপক্ষের অভিযোগ, গত বছর বিশ্ববিদ্যালয়ের বিআর আম্বেদকর লাইব্রেরির সামনে অবস্থানের সময় মুখাবয়ব চিহ্নিতকরণ সরঞ্জাম বা ‘ফেসিয়াল রেকগনিশন টেকনলজি’-র ক্ষতি করা হয়েছিল। 
গত সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, ‘গুরুতর মাত্রায় ভাঙচুর, হামলায় জড়িত এই ছাত্রছাত্রীরা।‘
বিজেপি কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারে আসার পর থেকেই এই বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র আন্দোলন বারবার শাস্তির মুখে পড়েছে। অথচ, উগ্র হিন্দুত্ববাদীরা ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের আক্রমণ করলেও শাস্তি দেওয়া হয় না। 
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সভাপতি নীতীশ কুমারের পাশাপাশি পদাধিকারী গোপিকা বাবু, অদিতি মিশ্র, সুনীল যাদব এবং দানিশ আলি শাস্তির মুখে পড়েছেন। তাঁদের আপাতত ক্যাম্পাস ছেড়ে যেতে বলা হয়েছে। 
২০২৫’র নির্বাচনে সঙ্ঘ পরিবারের অনুগামী এবিভিপি আগ্রাসী প্রয়াস চালালেও ছাত্র সংসদনির্বাচনে বিপুল জয় পায় বামপন্থী ছাত্র সংগঠনগুলি।

Comments :0

Login to leave a comment