Bangladesh Om Birla

যাচ্ছেন না মোদী, ঢাকায় যাচ্ছেন লোকসভার অধ্যক্ষ

জাতীয়

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনিই ভারতের প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রদান উপদেষ্টা মহম্মদ ইউনুস ভারত সহ ১৩ দেশের প্রধানদের আমন্ত্রণ জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। ভারতের তরফে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী মুম্বাইয়ে একটি পূর্ব নির্ধারিত কর্মসূচিতে ব্যস্ত থাকবেন বলে যেতে পারছেন না। 
বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সম্ভবত শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের। রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন বলে জানা গিয়েছে। 
এদিকে রবিবার ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয় যে অধ্যক্ষের অংশগ্রহণের সিদ্ধান্তে বোঝা যাচ্ছে যে দু’দেশের জনগণের মধ্যে গভীর এবং স্থায়ী সম্পর্ককে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। দুই দেশকে বেঁধে রেখেছে যে গণতান্ত্রিক মূল্যবোধ তার প্রতি ভারতের দায়বদ্ধতাকে স্পষ্ট করছে। বিড়লার সঙ্গে যাবে বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

উল্লেখ্য, লোকসভায় অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ জমা পড়েছে।

Comments :0

Login to leave a comment