cpim

পেট্রোল, ডিজেল এবং এলপিজির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল শিলিগুড়িতে

জেলা

‘পেট্রোল, ডিজেল এবং এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হোন’ এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ মিছিল করলো সিপিআই(এম)। সিপিআই(এম) দার্জিলিঙ জেলা কমিটির পক্ষ থেকে সোমবার বিকেলে হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে ছিলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সমন পাঠক, প্রবীন সিপিআই(এম) নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, শরদিন্দু চক্রবর্তী, দিলীপ সিং সহ নেতৃবৃন্দ। মিছিল থেকে অবিলম্বে পেট্রোল, ডিজেল এবং এলপিজি গ্যাসের দাম কমানোর দাবি জানানো হয়েছে। 

Comments :0

Login to leave a comment