CPIM

উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে বিক্ষোভ সভা

জেলা

শুক্রবার মগরায় উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে বিক্ষোভ সভা। ছবি: অনন্ত সাঁতরা।

মাগরার থার্মল লাইনের ধারে এবং বিপিআর রেলের জায়গায় বসবাসকারী পরিবার ও দোকান  উচ্ছেদের নোটিশ দেয় রেল কর্তৃপক্ষ। এর প্রতিবাদে সিপিআই(এম) মগরা দিগসুই সপ্তগ্রাম এরিয়া কমিটি উদ্যোগে থার্মল রেল গেটের পাশে শুক্রবার বিক্ষোভ সভা হয়। পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন পার্টি নেতা মনোদীপ ঘোষ, আমজাদ হোসেন, সন্দীপ পোদ্দার, প্রলয় মুখার্জী ও বাবলু ঘোষ প্রমুখ। পাশাপাশি চুঁচুড়া- মগরা বিডিও অফিসে বাবলু ঘোষের নেতৃত্বে প্রতিনিধি দল ডেপুটেশন দেন। প্রায় ৫০০ পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। বিক্ষোভ সভা পরিচালনা করেন কমরেড স্বপন দে।

 

Comments :0

Login to leave a comment