গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের কারণে আগামী রবিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে কমলা সতর্কতা। অতিভারী বৃষ্টি চলবে এই জেলাগুলিতে। ভারী বৃষ্টি চলবে ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ায়। এই জেলাগুলিতে জারি হলুদ সতর্কতা।
শনিবার ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে।
রবিবার বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। যার জন্য মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
সোমবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে তবে মঙ্গল থেকে বৃহস্পতি পর্যন্ত ফের বৃষ্টির সতর্কতা রয়েছে।
Weather West Bengal
বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত
×
Comments :0