এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে সরযু বল সেলফ ডিফেন্স ক্যাম্পের উদ্বোধন করেন যুব আন্দোলনের প্রাক্তন নেত্রী মীনাক্ষী মুখার্জি। উত্তরপাড়া ভদ্রকালী উদয় সংঘের মাঠে এই শিবির উদ্বোধন করতে গিয়ে মীনাক্ষী মুখার্জি বলেন, "কেন আজ মহিলাদের নিরাপত্তার অভাব মনে হচ্ছে? কেন তারা নিরাপদ মনে করছেন না? কারণ সরকারটা ঠিক জায়গায় নেই জঙ্গলের রাজত্ব কায়েম করেছে দেশে ও পশ্চিমবঙ্গে। তাই তাদের নিরাপত্তা অক্ষুন্ন রাখতে আত্মরক্ষা শিবির গড়ার উদ্যোগ গ্রহণ করেছি আমরা বামপন্থী রা। নারী নিরাপত্তা সুনিশ্চিত যখন করতে পারছেনা সরকার আমাদের নিরাপত্তা আমরা নিজেরা বুঝে নেবো।"
এসএফআই রাজ্য কমিটির পক্ষ থেকে এদিন উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, ছাত্র সংগ্রাম পত্রিকার সম্পাদক সৌভিক দাশ বক্সী, রাজ্য সম্পাদকমন্ডলীর সানু চট্টপাধ্যায় দিধীতি রায়, বাদশা দাস সহ নেতৃবৃন্দ। এদিন নেতৃবৃন্দ বলেন, "আর জি কর শীতঘুমে, সাউথ কলকাতা ল কলেজের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত বিশ বাও জলে। তাহলে নারী নিরাপত্তা এরাজ্যে রয়েছে কোথায়? একদিকে মহিলাদের বাড়িতে থাকা উচিত, হাতরাস, উন্নাও ধর্ষণের কান্ডারি দল অন্যদিকে ধর্ষকদের স্বর্গরাজ্য গড়ে তোলা তৃণমূল। এই অবস্থায় যখন মহিলাদের নিরাপত্তা থাকছেই না সেই সময় আমরা মহিলাদের আত্মরক্ষা কৌশল শেখাচ্ছি।"
Comments :0