১৭টি রাজ্য এবং ৫টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান নির্বাচনী আধিকারিকদের তৃতীয় দফায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সম্পর্কিত প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
যে ২২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের
সিইওদের চিঠি দিয়ে প্রাথমিক কাজ সম্পন্ন করতে বলেছে। জানিয়েছে এসআইআর এই বছরের এপ্রিল থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
২২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যথাক্রমে
অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, লাদাখ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, দিল্লি, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। এই রাজ্যের প্রধান নির্বাচন আধিকারিকদের কাছে লেখা একটি চিঠিতে নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে গত বছরের জুনে সারা দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নির্দেশ জারি করা হয়েছিল। প্রথম দফায়
বিহারে তা সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফায় নয়টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এটি চলমান রয়েছে।
আইনি বাধার কারণে আসামে এসআইআরের পরিবর্তে একটি 'বিশেষ সংশোধন' ১০ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে। তৃতীয় দফায় আরও ১৭টি রাজ্য এবং ৫টি কেন্দ্রশাসিত অঞ্চলের এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রস্তুতিমূলক কাজের মধ্যে রয়েছে (সর্বশেষ এসআইআর) ২০০২-২০০৪ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটারদের ম্যাপিং করা। বুথ-স্তরের আধিকারিকদের (বিএলও) প্রশিক্ষণ দেওয়া। যাতে তারা এই কাজটি সঠিকভাবে করতে পারে।
গত বছর বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিহারই প্রথম রাজ্য যেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। ২০২৫ সালের ২৭ অক্টোবর, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, গোয়া, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ এবং রাজস্থান ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের দিনক্ষণ ঘোষণা করে। যা এখন চলছে।
SIR
এপ্রিলেই তৃতীয় দফায় এসআইআর!
×
Comments :0