North India Strong Winds

জোরালো ঝড়বৃষ্টির মুখে উত্তর ভারত

জাতীয়

জোরালো ঝড়বৃষ্টির আশঙ্কা উত্তর ভারতের একাধিক রাজ্যে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঝড়ের কেন্দ্র রাজস্থান। বিকেলের আগেই শুরু হবে ঝড়বৃষ্টি।
আবহাওয়াবিদদের অনুমান, এরপর ঝড় পুবদিকে বইবে। ঘন্টায় চল্লিশ থেকে সত্তর কিলোমিটার বেগে হাওয়া বইবে। 
আবহাওয়াবিদদের অনুমান, বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিও হবে। ফসলের ক্ষতি হবে। ঝড়ের সময়ে ঘরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। 
রাজস্থান থেকে হরিয়ানা, পাঞ্জাব হয়ে দিল্লিতে ঝড়বৃষ্টির অনুমান রয়েছে। দিল্লিতে সন্ধ্যে থেকে রাত দশটা পর্যন্ত চলতে পারে ঝড়ের দাপট।

Comments :0

Login to leave a comment