শ্রীরামপুরের মাহেশ রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র উপায়ন পাল ৬৮৯ পেয়ে নবম হয়েছে মাধ্যমিকে। বাবা জিতেন্দ্র নাথ পাল হরিপালের কৈকালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁরা কোন্নগরের বেঙ্গল ফাইন মোড় এলাকার বাসিন্দা।
উপায়ন জানায়, ফল ভালো হবে এটা আশা করেছিলাম কিন্তু মেধা তালিকায় স্থান পাব এটা আশা করিনি। গল্পের বই পড়তে ভালো লাগে কিন্তু মাধ্যমিক পরীক্ষার আগে সেটা বন্ধ ছিল। আগামী দিনে ইচ্ছে গবেষণামূলক প্রতিষ্ঠানে যোগদান করা।
হুগলী জেলায় হরিপালের পানিশেওলা নিবাসী পারাম্বুয়া জগদ্ধাত্রী হাই স্কুলের ছাত্রী সোহিনী কোলে মাধ্যমিকের মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে তার প্রাপ্ত নং ৬৯২।
আরামবাগের আরামবাগ হাই স্কুলের ছাত্র অর্কপ্রভ পাল ও পুরশুড়ার জয়পুরের বাসিন্দা কৈলাশ চন্দ্র সাধুখাঁ হাই স্কুলের ছাত্রী তানিশা ফকির যুগ্ম ভাবে ৬৯১ নম্বর পেয়ে সপ্তম স্থান অধিকার করেছে।
হুগলীর গোঘাটের কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের ছাত্র সৌমাল্য ঘোষ ৬৯০ নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে।
Madhyamik 2026 Hoogly
মেধা তালিকায় হুগলীর একাধিক ছাত্রছাত্রী
উপায়ন পাল।
×
Comments :0