কেন্দ্রে বিজেপি সরকারের প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়কে এবার রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। এর আগে বিজেপি’র এই সাংসদ দল বদলে তৃণমূলে যোগ দেন। তাঁকে বিধায়ক করে রাজ্যের মন্ত্রীও করে নিয়েছিলেন তৃণমূল প্রধান এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শুক্রবার রাতে তৃণমূল জানায় যে রাজ্যসভা ভোটে প্রার্থী হচ্ছে রাজ্যের প্রাক্তন ডিজি প্রবল বিতর্কিত রাজীব কুমারও। চিটফান্ড মামলায় নথি আড়াল করার ক্ষেত্রে তাঁকে ঘিরে অভিযোগ তীব্র।
এছাড়াও প্রার্থী হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। প্রার্থী হচ্ছেন আইনজীবী মেনকা গুরুস্বামীও।
TMC Rajya Sabha
রাজ্যসভায় বাবুল, রাজীব কুমার প্রার্থী তৃণমূলের
×
Comments :0