মীর আফরোজ জামান: ঢাকা
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকস সম্মেলন হবে ভারতে। এই সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে মোদী সরকার। নয়াদিল্লিতে ব্রিকসের শীর্ষ সম্মেলনের আয়োজন করছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সফরের জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। বরং সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনে তাঁর অংশগ্রহণের সম্ভাবনা অনেকটাই কমে এসেছে বলে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে। গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের বিদেশ মন্ত্রক এই-সংক্রান্ত কূটনৈতিক পত্র পাঠানো হয়। তবে বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী ওই সম্মেলনে যাবেন কি না এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তবে গত কয়েক দিনে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের অসন্তোষের বিষয়টি দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলেছে। এই পরিস্থিতিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনা কমে এসেছে বলে কূটনৈতিক সূত্রের প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম।
গত ১০ আগস্ট বাংলাদেশের বেদেশ মন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আমন্ত্রণটি তারেক রহমানকে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য দেওয়া হয়েছে।
অন্যদিকে ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগও অব্যাহত রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি ঢাকায় ভারতের নতুন হাইকমিশনারের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে ‘অনুকূল পরিবেশ’ তৈরির প্রয়োজনীয়তার কথা বলেছেন। তবে ভারতের আমন্ত্রণ থাকলেও ১২-১৩ সেপ্টেম্বরের ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাচ্ছেন—এমন কোনো চূড়ান্ত সরকারি ঘোষণা এখনও হয়নি। বরং সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তাঁর সম্মেলনে অংশ না নেওয়ার সম্ভাবনাই বেশি।
Bangladesh
তারেক রহমানের ভারত সফর অনিশ্চিত
×
Comments :0