পশ্চিমবঙ্গের এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শনিবার এই খসড়া তালিকা প্রকাশ হয়েছে। কিন্তু এই তালিকা নির্ভুল?
শনিবার সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের মুখে পড়লেন সিইও মনোজ আগরওয়াল। উত্তরে আগরওয়াল জানিয়েছেন কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে। ইচ্ছাকৃত ভুল হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। তিনি জানিয়েছেন ভুল থাকলে শুধরে নেওয়ার চেষ্টা করবে কমিশন।
আগরওয়াল বলেন, সব ভোট কেন্দ্রে তালিকা ঝোলানো থাকবে। ভোটাররা তাঁদের ভোট কেন্দ্রে গিয়ে তালিকায় নাম আছে কিনা তা দেখতে পারবেন।
এছাড়াও এদিন কমিশন জানিয়েছে যে বিবেচনাধীন নামে শুনানি প্রক্রিয়া চলছে। যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা হবে।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন এসআইআর ঘোষণার সময় নির্দিষ্ট করে দিয়েছিল যে কোন কোন তথ্য দিতে হবে। এছাড়া পরে আরও দু’টি নথি যুক্ত করা হয়। তার মধ্যে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। আগরওয়াল বলেছেন এ রাজ্যের দার্জিলিঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের চা শ্রমিকদের জন্য বিশেষ নথি বিবেচনা করা হয়েছে।
আগরওয়াল বলেছেন প্রায় ১৭ হাজারের বেশি ভোটার শুনানিতে ডাক পেলেও তাঁরা নথি জমা দেননি।
তাঁদের জন্য কোনও ব্যবস্থা করা হবে? উত্তরে মনোজ বলেন আমাদের দায়িত্ব ভোটারকে সচেতন করা। যা কমিশন করেছে। এবং দায়িত্বপ্রাপ্ত বিএলওরাও তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। নথি জমা দেওয়া ভোটারদের দায়িত্ব। তা তাঁরা নিদিষ্ট সময়ে না দিলে কমিশনের কিছু করার নেই।
CEO SIR
তালিকায় ভুল থাকতে পারে, স্বীকার করলেন সিইও
×
Comments :0