Sri Ganganagar

বিশ্বের উষ্ণতম স্থান রাজস্থানের শ্রীগঙ্গানগর

জাতীয়

রাজস্থানের শ্রীগঙ্গানগর বিশ্বের উষ্ণতম স্থান হয়েছে বুধবার। সেখানের তাপমাত্রা ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস। শহরটি বিশ্বের উষ্ণতম স্থানে পরিণত হয়েছে। 
বুধবারও উত্তর-পশ্চিম ভারত জুড়ে তীব্র তাপপ্রবাহ চলেছে। রাজস্থান, হরিয়ানা এবং দিল্লির বেশ কয়েকটি শহর তীব্র তাপপ্রবাহ হয়েছে।

আবহাওয়াবিদরা এই ঘটনার জন্য ভৌগোলিক অবস্থানকে দায়ী করছেন। শুষ্ক মরুভূমির বাতাস এবং বায়ুমণ্ডলীয় পরিস্থিতিকে এর জন্য দায়ী। ভারত-পাকিস্তান সীমান্তের কাছে উত্তর রাজস্থানে অবস্থিত গঙ্গানগর থর মরুভূমির প্রান্তে অবস্থিত। মে মাসের শেষের দিকে তীব্র তাপপ্রবাহ মরুভূমির তাপমাত্রাকে দ্রুত বাড়িয়ে দেয়।

Comments :0

Login to leave a comment