Khamenei Trump

খামেনেইয়ের মৃত্যুর দাবি ট্রাম্পের, অস্বীকার ইরানের

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই নিহত বলে দাবি করল ইজরায়েল এবং আমেরিকা। 
ভারতীয় সময়ে গভীর রাতে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তির মৃত্যু হয়েছে।’ 
ইজরায়েলের সংবাদ মাধ্যম স্বীকার করেছে যে ইরানের পাল্টা হানায় ইজরায়েলের মধ্য অংশে প্রায় সর্বত্র সতর্কতার সাইরেন বেজে উঠেছে। তেল আভিভে প্রবল বিস্ফোরণ হয়েছে। বাসিন্দাদের নিরাপদ জায়গায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 
ইরানকে বিপদ ঘোষণা করে এক তরফা আক্রমণ চালিয়েছে ইজরায়েল এবং আমেরিকা। ইরানের একটি প্রাথমিক স্কুলে ইজরাইয়েলের হামলায় ৮০ জনের বেশি নিহত হয়েছেন। 
ইজরায়েল পাল্টা হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন সেনা ঘাঁটিতে। কাতার, কুয়েত, বাহরিন, জর্ডানের মত বিভিন্ন দেশে আমেরিকার সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে ইরান।
খামেনেইয়ের মৃত্যু সংবাদ অস্বীকার করেছে ইরান। সর্বোচ্চ নেতার জনসংযোগ বিভাগের তরফে জারি এক বিবৃতিতে বলা হয়েছে যে মানসিক চাপ তৈরি করার জন্য এমন খবর ছড়াচ্ছে আমেরিকা। সর্বোচ্চ নেতা নিজে দেশের প্রতিরক্ষা নজরদারি করছেন।

Comments :0

Login to leave a comment