সোমবার বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হতেই কোচবিহার জেলার তুফানগঞ্জ কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী আদিবাসী নেতা ধনঞ্জয় রাভাকে নিয়ে প্রচারে বেরিয়ে পড়েন বামফ্রন্ট কর্মী সমর্থকেরা। প্রার্থী ধনঞ্জয় রাভা পেশায় অবসর প্রাপ্ত শিক্ষক শুধু নন তিনি জেলার লোক শিল্পী ও আদিবাসী সমাজের ঘরের মানুষ। পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোক শিল্লী সংঘের জেলা সম্পাদকের পাশাপাশি আদিবাসী অধিকার মঞ্চেরও নেতা। কোচবিহার জেলার আদিবাসী লোকশিল্পীদের অধিকার আদায়ের লড়াইয়ে ধনঞ্জয় রাভা এক উল্লেখযোগ্য নাম। তুফানগঞ্জের বিশিষ্ট ভাওয়াইয়া ও লোক সঙ্গীত শিল্পী সুকুমার বর্মন, যুথিকা সরকার, রাভা নৃত্যশিল্লী শুক্লা রাভা, বিধান রাভা’র এদিন টেলিফোন করে প্রার্থী ধনঞ্জয় রাভাকে বলেন, তুফানগঞ্জের লোকশিল্পীরা কাস্তে- হাতুড়ি তারা প্রতীকের জন্য প্রচারে নামতে প্রস্তুত। এদিন বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী ঘোষণার পরেই তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের আদিবাসী অধ্যুষিত ভারেয়া, হরিপুর, বোচামারী, রসিকবিল টাকোয়ামারী এলাকায় আদিবাসী সমাজের মানুষেরা কাস্তে- হাতুড়ি-তারা প্রতীকে তাদের ঘরের ছেলের জন্য প্রচারে নেমে পড়েন। ভারেয়া গ্রামের দিলীপ রাভা, হরিপুরের তপন রাভা বলেন, ‘‘আমরা আদিবাসী সমাজ এককাট্টা হয়ে ধনঞ্জয় রাভার সঙ্গে প্রচারে শামিল হবো।’’ এদিন প্রার্থী’র পাড়া বৈঠকের পাশাপাশি, কর্মী সমর্থকদের নিয়ে প্রচার মিছিল করেন।
Campaign
প্রথমদিনেই প্রচারে সারা তুফানগঞ্জের সিপিআই(এম) প্রার্থী’র
×
Comments :0