বিশ্ব পরিবেশ দিবসের পরের দিনই বন্যপ্রাণী পাচারকারীকে আটক করল রেল পুলিশ। শনিবার রাতে দিল্লি - হাওড়া পূর্বা এক্সপ্রেস থেকে ৯০ টি কচ্ছপের চোরাচালান আটকে প্রাণীগুলিকে উদ্ধার করে অণ্ডাল জিআরপি। চোরাচালানকারী উত্তর প্রদেশের বারাণসীর বাসিন্দা ববি নোন নামে এক যুবককে গ্রেপ্তার করে আসানসোল আদালতে পেশ করা হয়। রেল পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বা এক্সপ্রেসে বেশ কয়েকটি বস্তা নিয়ে থাকা এক যুবকের উপর সন্দেহ হয় জিআরপি’র। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পাওয়ায় বস্তাগুলি তল্লাশি করলে বস্তা থেকে ৯০ টি জীবন্ত কচ্ছপ উদ্ধার হয়। এর পর রানিগঞ্জ স্টেশনে ট্রেন থামিয়ে অভিযুক্তকে নামানো হয় এবং অন্ডাল জিআরপি থানায় আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গিয়েছে, এই বস্তাগুলি নিয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল অভিযুক্ত। জিআরপি, বন দপ্তর এবং ডিএফও অফিসে খবর দেয়। বন দপ্তরের আধিকারিকরা সব কটি কচ্ছপ নিজেদের হেফাজতে নেন। অন্ডাল জিআরপি খতিয়ে দেখছে এতগুলো কচ্ছপ কোথা থেকে আনা হয়েছিল এবং হাওড়ায় কার কাছে পৌঁছানো হত। বন্যপ্রাণী পাচারের পুরো নেটওয়ার্কের খোঁজে তদন্ত শুরু হয়েছে।
Turtles Evacuated
চোরাচালান আটকে ট্রেন থেকে ৯০টি কচ্ছপ উদ্ধার রানিগঞ্জে
উদ্ধার হওয়া কচ্ছপ।
×
Comments :0