UN India Growrh

ভারতের বৃদ্ধির অনুমান কমালো রাষ্ট্রসঙ্ঘ

জাতীয়

ভারতের আর্থিক বৃদ্ধির অনুমান কমালো রাষ্ট্রসঙ্ঘ। অনুমান ৬.৬ শতাংশ থেকে কমিয়ে ৬.৪ শতাংশ করা হয়েছে। 
রাষ্ট্রসঙ্ঘের সামাজিক ও অর্থনৈতিক বিভাগ ইউএন-ডিইএসএ বলা হয়েছে, আর্থিক বৃদ্ধির অনুমান কমলেও ভারত বড় অর্থনীতিগুলির মধ্যে বৃদ্ধির হারে এগিয়ে। রাষ্ট্রসঙ্ঘের এই বিভাগ বিশ্ব অর্থনীতিতে ২০২৬-২৭ অর্থবর্ষে ২.৫ শতাংশ বৃদ্ধির অনুমান করেছে।  
রাষ্ট্রসঙ্ঘের তরফে বিশ্ব অর্থনীতি নজরদারি বিভাগের প্রধান ইনগো পিটারলে বলেছেন, ভারতের সমস্যা হচ্ছে জ্বালানির বিপুল অংশ আমদানি করতে হয় বাইরে থেকে। মধ্য প্রাচ্যের সঙ্কটে অর্থনীতি আটকে পড়ছে। একদিকে বৃদ্ধির হার যেমন কমছে তেমনি বাড়ছে মূল্যবৃদ্ধি। 
সংশ্লিষ্ট অর্থনীতিবিদরা বলছেন, ভারতের মতো যেসব দেশে রপ্তানি করে বিদেশি মুদ্রা আসে তাদের খেয়ালে রাখা দরকার যে আমদানির খরচ বাড়লে রপ্তানিও সমস্যায় পড়ে।

Comments :0

Login to leave a comment