প্রচারের শেষ বেলায় দাঁতন বিধানসভার স্পর্শকাতর এলাকায় ওড়িশা থেকে লোক এনে উত্তেজনা তৈরির চেষ্টা হলো। নির্বাচন কমিশন ও প্রশাসনের উদাসীনতা পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে।
এদিন বিজেপি’র রোড শো চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে এসে ধর্মীয় জিগির তুলে মসজিদের সামনে উত্তেজনা তৈরি করে মেরুকরণের চেষ্টা চালানো হয়। ঘটনাস্থল দাঁতন কেন্দ্রের মোহনপুর ব্লকের সিয়ালসাই গ্রাম পঞ্চায়েত এলাকার আঁতলা গ্রাম। ২৩-২৫ কিমি দূরে ওড়িশার সীমান্ত।
দাঁতন-২ ব্লকের হরিপুর থেকে মোহনপুরের বড়াই, প্রায় ৩০ কিমি পথে, বিজেপি’র রোড শো ছিল। যোগ দেন ওড়িশার বিজেপি বিধায়ক ও চিত্রাভিনেতা সিদ্ধান্ত মহান্তি। শতাধিক বাইক নিয়ে একটি বাহিনীও শামিল হয়। পুলিশি পাহারায় রোড-শো চলেও যায়। এরপর মসজিতের গেটে ধাক্কা, ভাঙচুর করে ‘জয় শ্রীরাম‘ ধ্বনি তুলে। প্রতিরোধে বাইক ফেলে আক্রমণকারীরা পালায়। এতে কয়েকজন আহত হয়। কয়েকটি বাইকে আগুন জ্বলতে থাকে।
এই এলাকায় তৃণমূলী সন্ত্রাস ও জরিমানার চাপে এক সময় সিংহভাগ পরিবার গ্রাম ছাড়া হয়। এখনো অনেকে গ্রামে ঢুকতে পারেননি। সেই এলাকায় পরিকল্পিতভাবে হামলা করা হয়। বাইক বাহিনীর সঙ্গে বিজেপির দাঁতন কেন্দ্রের প্রার্থী অজিত জানা ছিলেন বলে অভিযোগ।
কেনে আগাম সর্তকতা না নিয়ে প্রশাসন এমন মিছিলের অনুমতি দিল তা নিয়ে প্রশ্ন রয়েছে। তৃণমূল ও বিজেপি পরিকল্পনা করে মেরুকরণের রাজনীতিকে হাতিয়ার করল।
Danton Unrest
ওড়িশা থেকে লোক এনে উত্তেজনা, মেরুকরণের চেষ্টা দাঁতনে
×
Comments :0