আবগারি শুল্ক বাবদ অর্থ জমা করতে হবে সরকারি কোষাগারেই। মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দিয়েছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়।
বিজয়ের দল টিভিকে এবারই সবচেয়ে বেশি আসন পেয়েছে তামিলনাডু বিধানসভায়। কমবয়সীদের সমর্থন পেয়েছেন তিনি।
অভিযোগ, তামিলনাডুতে দীর্ঘ সময় রাজ্য বিপণন নিগম ‘ট্যাসম্যাক’-র প্রাপ্য অর্থ দলীয় তহবিলে গিয়েছে।
মদের দোকান থেকে তোলা অর্থের মধ্যে প্রায় ১৬০০ কোটি টাকা কোষাগারে জমা না পড়ে আগের সরকারে আসীন ডিএমকে’র তহবিলে জমা পড়েছে।
এমন অভিযোগ যাতে ভবিষ্যতে না ওঠে সে বিষয়ে সতর্ক করেছেন বিজয়। প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে আবগারি মন্ত্রী কে ভিগনেশকে।
Vijay Tamil Nadu
মদের শুল্ক জমা করতে হবে কোষাগারেই, সতর্কতা বিজয়ের
×
Comments :0