প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করে জাতীয় গীত সংক্রান্ত নির্দেশিকায় আপত্তি জানালেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী।
বুধবার নরেন্দ্র মোদীর সঙ্গে রাজ্যের একাধিক দাবি জানিয়ে স্মারকলিপি দেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। প্রায় পঁচিশ মিনিট কথা হয় দু’পক্ষে।
বিজয় প্রধানমন্ত্রীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা নিয়ে আপত্তি জানান। ওই নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যস্তরে সব সরকারি অনুষ্ঠানে আগে জাতীয় গীত বন্দেমাতরম গাইতে হবে।
বিজয় প্রধানমন্ত্রীকে বলেছেন যে বরাবর রীতি হলো তামিল নাডুতে প্রথম রাজ্যের গীত গাওয়া হয়। তারপর বন্দেমাতরম গাওয়া হয়। তা নিয়ে কখনও সমস্যা হয়নি। নতুন করে বিতর্ক তৈরি না করে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা ফিরিয়ে নেওয়া উচিত।
তামিল নাডুতে এই নির্দেশিকা ঘিরে ক্ষোভ রয়েছে। রাজ্যের নিজস্ব সংস্কৃতি এবং পরিচিতিকে অবদমিত করার প্রয়াস হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশিকাকে দেখছেন বড় অংশ।
কর্নাটকে কাবেরি নদীতে মেকেদাতু প্রকল্প সম্পর্কেও মত জানান বিজয়। তিনি বলেছেন, কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রক একতরফা এই প্রকল্পের সিদ্ধান্ত নিয়েছে। কাবেরি নদীর ওপর নির্ভরশীল অন্য রাজ্যগুলির সঙ্গে আলোচনা করা হয়নি। সংশ্লিষ্ট সব রাজ্যগুলিকে সঙ্গে নিয়ে অভিন্ন পথ বের করা উচিত।
তামিলনাডুতে প্রস্তাবিত প্রতিরক্ষা গবেষণা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিও জানান তিনি। রাজ্যের মৎস্যজীবীদের শ্রীলঙ্কা মাঝে মধ্যেই গ্রেপ্তার করে। সেই বিষয়টিও আলোচনাও তোলেন তিনি।
Vijay meets Modi
মোদীর সঙ্গে বৈঠকে বন্দেমাতরম নির্দেশিকায় ক্ষোভ বিজয়ের
×
Comments :0