Assembly 2026 Poll Percentage

বিকেল ৩টেয় ভোটদানের হার ৭৮.৭৭%

রাজ্য

বাঁকুড়া জগদল্লা গোড়াবাড়ি স্কুলে ভোটের লাইন রোদের মধ্যেই।

বিকেল তিনটে পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ৭৮.৭৭ শতাংশ। তার মধ্যে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুরে ভোটদানের হার ৯০ শতাংশ ছাড়িয়েছে। 
নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী সবচেয়ে কম ভোটদানের হার কালিম্পঙে। তবে এই জেলাতেও হার ৭৪.০৭ শতাংশ ভোট দিয়েছেন।
রাজ্যের সিইও দপ্তর সূত্র জানাচ্ছে যে পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য ডিইও-দের নির্দেশ দিয়েছেন সিইও। বুথের ১০০ মিটারের বাইরেও বাহিনীকে কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে ডিইও-দের। 
ভোট ঘিরে মুর্শিদাবাদে হুমকি হামলা উপেক্ষা করে ডোমকলের মহিলারা ভোট দিয়েছেন। বীরভূমের বিভিন্ন জায়গা থেকে কিছু গোলমালের খবর এসেছে।

Comments :0

Login to leave a comment