TMC

গ্রেপ্তার বাদুড়িয়া পৌরসভার পৌরপ্রধান

রাজ্য জেলা

গ্রেপ্তার বাদুড়িয়া পৌরসভার পৌরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য। সোমবার রাতে কোন এক গোপন আস্তানা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় ৮০ লক্ষাধিক টাকা এবং কয়েক হাজার সরকারি ত্রিপল সহ অন্যান্য ত্রাণ সামগ্রী। প্রথমদিকে পুলিশ গা’ছাড়া মনোভাব দেখালেও পরবর্তীতে সিপিআই(এম)’র চাপে  পুলিশ বাদুড়িয়া পৌরসভার পৌরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। মঙ্গলবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। বাদুড়িয়া পৌরসভার এই পৌর প্রধানের বিরুদ্ধে আগেই পৌরসভায় নিয়োগ সহ একাধিক আর্থিক দুর্ণীতির অভিযোগ উঠেছিল। এবার সরকারি ত্রাণ সহ নগদ ৮০ লক্ষাধিক টাকা উদ্ধারের পৌরপ্রধানের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে বাদুড়িয়ার আনাচে কানাচে। সাংসদ অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বৃত্তে থাকা বাদুড়িয়া বিধানসভার বিধায়ক তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মোকাদ্দিম ওরফে লিটনের অত্যন্ত ঘনিষ্ঠ দীপঙ্কর ভট্টাচার্য।

Comments :0

Login to leave a comment