এক সপ্তাহ আগে আম আদমি পার্টি (আপ) ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন পাঞ্জাবের ছয় রাজ্যসভা সাংসদ। এই দলত্যাগের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
রাষ্ট্রপতি তাদের দলের প্রতি ন্যায়বিচার করবেন, এই আশা নিয়ে এদিন রাষ্ট্রপতি ভবনের অদূরে রেল ভবনের সামনে জড়ো হন আপ-এর বিধায়করা। দলীয় নেতৃত্বদের মতে, মান এবং রাষ্ট্রপতির মধ্যকার এই বৈঠকে মূলত পাঞ্জাবে আপ-এর ওই ছয় রাজ্যসভা সাংসদের দলত্যাগের বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।
রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে সাক্ষাতের আগে সমাজমাধ্যম 'এক্স'-এ একটি পোস্টে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান লেখেন, ‘পাঞ্জাবের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য আমাদের এই লড়াই অব্যাহত রয়েছে। আজ, পাঞ্জাবের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে আলোচনা করতে এবং মাননীয়া রাষ্ট্রপতির সামনে রাজ্যের জোরালো কণ্ঠস্বর তুলে ধরতে আমরা সমস্ত আপ বিধায়কদের সাথে নিয়ে রওনা হয়েছি।’
Comments :0