Cpim

কোদালিয়া সিপিআই(এম) পার্টি অফিসে হামলা, প্রতিবাদে মিছিল হরিনাভি থেকে

রাজ্য জেলা

রাতের অন্ধকারে কোদালিয়ায় সিপিআই(এম) দলীয় দপ্তরে হামলা চালালো বিজেপি। আক্রান্ত হন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য রাহুল ঘোষ। ঘটনার প্রতিবাদে শনিবার হরিনাভি মোড় থেকে বিকেলে মিছিলের ডাক সিপিআই(এম)’এর 
রাহুল ঘোষের কথায় তার বাড়ির সামনে বিশ্বকর্মা পুজো উপলক্ষে মঞ্চ তৈরি করা হয়। ১৭ সেপ্টেম্বর সেখানে দেখা যায় নরেন্দ্র মোদীর ছবি। তিনি বলেন, ‘মোদীর ছবি কেন রাখা হয়েছে তা জানতে চাইলে সেখানের অটো চালকরা বলেন মোদীর জন্মদিন উপলক্ষে ছবি রাখা হয়েছে। গতকাল রাতে বাইরের থেকে ৬০-৭০ জন বিজেপি কর্মী এসে ঝামেলা করতে শুরু করে।’
বিজেপি কর্মীদের অভিযোগ রাহুক ঘোষ মঞ্চ থেকে নরেন্দ্র মোদীর ছবি সড়িয়ে দিয়েছেন। রাহুল ঘোষ বলেন, ‘বিজেপি কর্মীরা আমার ওপর চড়াও হয়ে ধাক্কাধাক্কি করে। তারপর এলাকার লোকজন এসে তাদের সেখান থেকে সড়িয়ে দেয়।’ তিনি বলেন, ‘এলাকায় মানুষের প্রতিরোধের মুখের পড়ে কোদালিয়া পার্টি অফিসে তারা চড়াও হয়। ভাঙচুড় করা হয়। লেনিনের মূর্তি ভেঙে দেওয়া হয়।’ 
রাহুল ঘোষ বলেন, ‘কোদালিয়া এলাকা শান্ত এলাকা এর আগে এই ধরনের ঘটনা কখনও ঘটেনি।’
ঘটনার নিন্দা করে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘কী চাইছে বিজেপি, একা ওরা থাকবে? রাজত্ব চালাতে চইছে? বেঝা যাচ্ছে কতটা ভয়ে রয়েছে বিজেপি। ২০৭টি বিধানসভা আসন জেতার পরও, তৃণমূলকে ভাগ ভাগ করে নিয়ে আসার পরও সিপিআই(এম)-কে ভয় পাচ্ছে বিজেপি। ভয় পাচ্ছে বামপন্থীদের। বাকি সবাইকে ভাঙিয়ে নিয়ে আসতে পারলেও বামপন্থীদের পারছে না। বামপন্থীরা গরিবের মানুষের পক্ষে লড়াইয়েই থাকবে। বুলডোজারের মুখোমুখি দাঁড়িয়েই লড়াই চালাবে।’   
তিনি বলেন, একের পর এক পার্টি অফিসে হামলা হচ্ছে। জলপাইগুড়িতে জেলা পার্টি দপ্তরের পর হামলা হয়েছে চন্দ্রকোনা, বালির মতো বিভিন্ন জায়গায়। এবার হামলা হলো কোদালিয়ায়, সুভাষচন্দ্র বসুর পৈত্রিক বাড়ির পাশে।
সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক রতন বাগচী বলেন, ‘গতকাল রাতে ৬০-৭০ জন বিজেপি কর্মী রাজ্য কমিটির সদস্য রাহুল ঘোষের ওপর চড়াও হয়। মানুষ প্রতিরোধ তৈরি করে। তারপর তারা কোদালিয়া পার্টি অফিসে হামলা করে। লেনিনের মূর্তি ভাঙে। পুলিশকে বলা সত্ত্বেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। রাজ্য জুড়ে বিজেপি বামপন্থীদের ওপর হামলা চালাচ্ছে। হরিনাভী থেকে মিছিল হবে আজ এই ঘটনার প্রতিবাদে। এই ফ্যাসিস্ট শক্তিকে হারাতে সব অংশের মানুষকে এক হয়ে লড়াই করতে হবে।’

Comments :0

Login to leave a comment