দিল্লি বিশ্ববিদ্যালয়ের জাকির হুসেন কলেজ এবং ভাস্করাচার্য কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হলে এসএফআই প্রার্থীরা।
জাকির হুসেন কলেজে ছাত্র সংসদের যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এসএফআই’র জিতেন্দ্র। সংগঠন জানিয়েছে যে ভাস্করাচার্য কলেজে সভাপতি পদে জয়ী হয়েছেন অর্চি বিশ্বাস। তিনি এসএফআই নেত্রী।
দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচনকে কেন্দ্র করে ভোট চলছে শুক্রবার, ১৮ সেপ্টেম্বর। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের আওতায় বিভিন্ন কলেজেও হয়েছে ভোট।
গত ৬ সেপ্টেম্বর দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা বেসরকারি হোস্টেল ভবন ধসে পড়ে, সরকারি হিসাব অনুযায়ী ৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৫ জন শিক্ষার্থী এবং ২ নির্মাণ শ্রমিক। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হস্টেলের অভাবে এই এলাকাতে পেয়িং গেস্ট হিসেবে থাকেন। ঘটনায় মৃতদের মধ্যে ক্যাম্পাসের ছাত্ররা ছিলেন।
এই ঘটনার আবহেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসে ভোট হচ্ছে। নির্বাচনে হস্টেলের সমস্যা জোরালো বিষয় হয়েছে। আবার বেআইনি বাড়ির মালিকদের মদতের বিষয়টিও উঠে এসেছে।
আরএসএস’র ছাত্র সংগঠন এবিভিপি ছাড়াও প্রার্থী দিয়েছে মুখ্যত এনএসইউআই। বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই, এআইএসএ জোরালো প্রচার চালিয়েছে।
বিশৃঙ্খলার ও হিংসার আশঙ্কা থাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কঠোর বিধিনিষেধের মধ্যে ভোটগ্রহণ চলছে।
এদিকে দিল্লি হাই কোর্ট নির্বাচনের ফলাফলের পর বিজয় মিছিল এবং ঢোল বা অন্যান্য বাদ্যযন্ত্র বাজিয়ে বা জাঁকজমকপূর্ণ উদ্যাপনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি, প্রচারের সময় বিশাল গাড়ির বহর এবং নম্বর প্লেটবিহীন গাড়ির ব্যবহার নিয়ে আদালত পুলিশের কাছে কৈফিয়ত তলব করেছে। মামলার পরবর্তী শুনানির জন্য আদালত ৬ নভেম্বর তারিখ নির্ধারণ করেছে।
সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক এবং যুগ্ম সম্পাদক—এই চারটি কেন্দ্রীয় পদের জন্য মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গণনা ও ফলাফল ঘোষণার দিন ধার্য করা হয়েছে ১৯ সেপ্টেম্বর।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ ভোটে আইসা-এসএফআই জোটের সভাপতি পদপ্রার্থী হলেন অনন্যা রাতুরি। সহ-সভাপতি পদে প্রার্থী অক্ষত শিখর (আইসা-এসএফআই)।
সম্পাদক পদে প্রার্থী স্ট্যানজিন ডেসকিওং, যুগ্ম সম্পাদক পদের জন্য বি পারিজাত প্রার্থী।
ডে-কলেজের শিক্ষার্থীদের জন্য ভোটগ্রহণের সময় সকাল ৮:৩০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং সান্ধ্যকালীন বিভাগের শিক্ষার্থীদের জন্য বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭:৩০টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনের প্রথম ধাপে প্রায় ৩৬ শতাংশ ভোট পড়েছে। বর্তমানে সান্ধ্যকালীন ক্লাসের শিক্ষার্থীদের জন্য ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া প্রথম ধাপের ভোটগ্রহণে মূলত প্রাতঃকালীন ক্লাসের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল।
DUSU Election SFI
দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভোট, দুই কলেজে জয় এসএফআই’র
ভাস্করাচার্য কলেজে জয়ী অর্চি বিশ্বাস এবং জাকির হুসেন কলেজে জয়ী জিতেন্দ্র।
×
Comments :0