CPIM

গুলশান কলোনিতে সমাবেশ সিপিআই(এম) এর

কলকাতা

মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবিকে সামনে রেখে গুলশান কলোনিতে সমাবেশ করলো সিপিআই(এম)। 
সিপিআই(এম) ধাপা বাইপাস এরিয়া কমিটির উদ্যোগে এই সমাবেশের ডাক দেওয়া হয়। তার আগে উত্তর পঞ্চান্নগ্রাম থেকে গুলশান কলোনি পর্যন্ত মিছিল সংগঠিত হয়। মিছিলে ছিলেন পার্টি রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সদস্য অপর্ণা ব্যানার্জি।
মূল্যবৃদ্ধি, নারী নিরাপত্তা এবং রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে এদিন সমাবেশে ষড়ভ হন নেতৃত্ব। মঙ্গলবার এর এই সমাবেশে মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

Comments :0

Login to leave a comment