Brinda Karat

নেই এফআইআর, বিজয়নের মর্যাদাহানির চেষ্টা করেছে ইডি: বৃন্দা কারাত

জাতীয়

কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী দলনেতা পিনারাই বিজয়নেকে হেনস্তা করার প্রতিবাদে সিপিআই(এম) দিল্লি রাজ্য কমিটির পক্ষ থেকে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। এদিন দিল্লির ইডি সদর দপ্তরে সামনে এই বিক্ষোভ মিছিল থেকে নির্মম ভাবে আটক পুলিশ। সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি, প্রবীণ সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত এবং পলিট ব্যুরো সদস্য মারিয়াম ধাওলে সহ ১০০ বেশি সিপিআই(এম) কর্মীদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। 
গ্রেপ্তার হওয়ার পর বৃন্দা কারাত বলেন, "বিজেপি সরকার ইডিকে ব্যবহার করে পিনারাই বিজয়নের মর্যাদাহানি করার চেষ্টা করেছে। রাজনৈতিক উদ্দেশ্যে এই পদক্ষেপ। বিজয়নের মেয়ের বিরুদ্ধে একটি মামলার তদন্তের নামে পিনারাই বিজয়নের মতো বিরোধী নেতাকেহেনস্তা করার চেষ্টা হয়েছে।" 


কারাত বলেন, ‘‘একটি অভিযোগও দায়ের করা হয়নি বিজয়নের নামে, এফআইআর করা হয়নি, প্রাথমিক তদন্ত করা হয়নি, হঠাৎই বিজয়নের বাড়িতে ইডি তল্লাশি চালালো। অত্যন্ত লজ্জাজনক কাজ করেছে ইডি।’’  
বৃন্দা কারাত কংগ্রেসের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, "কেরালার কংগ্রেস সরকার বিজেপি‘র সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে।‘‘

Comments :0

Login to leave a comment