বাস ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহন সচিবকে চিঠি দিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। চিঠিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে ডিজেলের মূল্যবৃদ্ধি এবং অন্যান্য কারণে বাসের ভাড়া বাড়ানো প্রযোজন। উল্লেখ্য ২০১৮ সালে শেষ সরকারি ভাবে বাড়ানো হয়েছিল বাস ভাড়া। করোনা অতিমারির সময় সরকারি নির্দেশিকায় বাসের ভাড়া না বাড়ানো হলেও বাস মালিকদের সংগঠন বাস ভাড়া বাড়ায়। ৭ টাকা থেকে নূন্যতম ভাড়া করা হয় ১০ টাকা।
চিঠিতে বলা হয়েছে, ‘‘করোনার (২০২০-২১) মতো একটা মহামারি চলে গেছে। কিন্তু বেসরকারি পরিবহণ (বাস) সেই তিমিরে পড়ে আছে। এই মুহূর্তে কলকাতা সহ রাজ্যের বেসরকারি পরিবহণ কোমায় আচ্ছন্ন। ২০১৮ সালের পর থেকে বাসের ভাড়া বৃদ্ধি আলোচনার দরজা তালা বন্ধ অবস্থায় আছে। এই আলোচনার দরজা এই মুহূর্তে না খুললে, বেসরকারি পরিবহন মুখ থুবড়ে পড়বে।’’
ভাড়া বৃদ্ধির পাশাপাশি দাবি করা হয়েছে, ভাড়া বৃদ্ধি সহ আরো সার্বিক বিষয়ে একটি রেগুলেটরি কমিটি গঠন। হাইওয়ে অবিলম্বে টোটো ও অটো চলাচল বন্ধ করা।
সংগঠনের পক্ষ থেকে রাস্তায় পুলিশের জুলুমের কথাও বলা হয়েছে। বলা হয়েছে, দিনে আয়ের থেকে বেশি কোন কোন দিন পুলিশের ফাইন দিতে হয়।
বলা হয়েছে, ট্রাফিক ফাইন আদায় করে দুর্ঘটনা কমবে না, দুর্ঘটনা কমানোর জন্য ধারাবাহিক চালক ও পথচারিদের মধ্যে সচেতনতার ব্যবস্থা প্রয়োজন।
BUS fare
বাস ভাড়া বাড়ানোর দাবিতে চিঠি জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের
×
Comments :0