CPIM

রাজ্যে শান্তিপূর্ণ ভাবে পালিত হোক ইদুজ্জোহা, মুখ্যমন্ত্রীকে চিঠি মোস্তাফিজুরের

রাজ্য

শান্তিপূর্ণ ভাবে রাজ্যে ইদুজ্জোহা উৎসব পালনের স্বার্থে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন সিপিআই(এম) বিধায়ক মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। তিনি লিখেছে, ‘এই উৎসব মুসলিম সমাজের এক গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান এবং বহু যুগ ধরে ধর্মীয় রীতিসামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশ বজায় রেখেই পশ্চিমবঙ্গের সর্বত্র এই উৎসব পালিত হয়ে আসছে।’

সিপিআই(এম) বিধায়কের কথায়, ১৩ মে‘পশু বলি নিয়ন্ত্রণ’ সংক্রান্ত নির্দেশকিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কিছু বিভ্রান্তিউদ্বেগ ও অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষত মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের প্রচলিত ধর্মীয় রীতি ও প্রথা যথাযথভাবে পালন করা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

মুখ্যমন্ত্রীকে চিঠিতে মোস্তাফিজুর বলেছেন, ‘মুর্শিদাবাদ জেলায় দীর্ঘদিন ধরে শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির আবহ বজায় রেখে ইদুজ্জোহা উৎসব পালিত হয়ে আসছে। রাজ্যের মানুষের ধর্মীয় অনুভূতি ও সাংবিধানিক অধিকারকে মর্যাদা দিয়ে পূর্বের ন্যায় যাতে সকলেই শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ধর্মীয় রীতি অনুযায়ী ইদুদ্দোহা পালন করতে পারেন এবং কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়সেই বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট সকল স্তরকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করার জন্য আপনার সদয় হস্তক্ষেপ ও দৃষ্টি আকর্ষণ করছি।’

 

Comments :0

Login to leave a comment