Debraj Chakraborty

আগাম জামিন চেয়ে আদালতে অদিতি-দেবরাজ

রাজ্য

আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে জামিনের আবেদন জানিয়েছেন তারা। আদালত সূত্রে খবর আগামী ৮ জুন এই মামলার শুনানি হতে পারে।
তোলাবাজির অভিযোগে দেবরাজকে জেরাও করেছে পুলিশ। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে এলাকায় দেখা যায়নি বিধাননগর পৌরসভার মেয়র পারিষদকে। রাজনৈতিক মহলে দেবরাজ চক্রবর্তী দীর্ঘদিন ধরেই প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত। বিশেষ করে যুব সংগঠন এবং উত্তর ২৪ পরগনার সাংগঠনিক পরিসরে তার সক্রিয় ভূমিকা নিয়ে বহুদিন ধরেই আলোচনা ছিল।
বিধাননগর পৌরসভায় নিয়োগ এবং টেন্ডার সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বাড়িতে ইডিও হানা দেয়।
মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে একটি নির্দিষ্ট জায়গায় অভিযান চালিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 
অন্যদিকে সুজিত বসুর অনুগামী বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে তোলাবাজির অভিযোগে।

Comments :0

Login to leave a comment