এআই ব্যবহার করে তার বক্তব্য বিকৃত করা হয়েছে এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন দীপ্সিতা ধর। তার অভিযোগ আধুনিক প্রযুক্তির সাহায্যে রাজনৈতিক সভা এবং বক্তৃতার একাধিক ভিডিও এডিট করে এমনভাবে প্রচার করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের কাছে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এই ধরনের প্রচারের জেরে তার উপর হামলা হতে পারে।
গত কয়েকদিন ধরে তার রাজনৈতিক কর্মসূচির কিছু বক্তব্যকে বিকৃত করে সামাজিক মাধ্যমে ছাড়া হচ্ছে। যা নিয়ে তিনি থানায় অভিযোগও দায়ের করেন। কিন্তু পুলিশ কোন পদক্ষেপ না নেওয়ায় আদালতের দারস্থ হয়েছে দীপ্সিতা।
তিনি অভিযোগ করেছেন, কিছুদিন আগে তার ছবি-সহ পোস্টারে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই ঘটনার পর থেকেই তিনি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত।
এই পরিস্থিতিতে আইনি সুরক্ষার চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দারস্থ হয়েছেন তিনি।
Dipsita Dhar
সামাজিক মাধ্যমে বিকৃত ভিডিও ছড়ানো নিয়ে হাইকোর্টের দারস্থ দীপ্সিতা
×
Comments :0