SIR

তৃতীয় পর্যায়ের এসআইআর ঘোষনা করলো নির্বাচন কমিশন

জাতীয়

১৬ রাজ্য এবং তিনটি কেন্দ্র শাসিত অঞ্চলে এসআইআর ঘোষনা করলো জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ বাদে সমগ্র দেশের ভোটার তালিকা এসআইআরের আওতায় আসবে। এই তিনটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জনগণনার দ্বিতীয় পর্যায় কাজ সম্পন্ন হয়েছে।

কমিশন জানিয়েছে এসআইআরের তৃতীয় পর্বে রাজনৈতিক দলগুলোর ৩.৪২ লক্ষ বিএলএ ৩.৯৪ লক্ষের বেশি বিএলওকে সাহায্য করবেন। তৃতীয় পর্যায়ের এসআইআরে ৩৬.৭৩ কোটি ভোটারের বাড়ি যাওয়া হবে।

যে ১৬ রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের তৃতীয় পর্যায়ের কাজ শুরু হবে, সেগুলো হল ওড়িশা, মিজ়োরাম, সিকিম, মণিপুর, দমন ও দিউ। এ ছড়াও উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, তেলঙ্গানা, পঞ্জাব রয়েছে। তালিকায় আছে কর্নাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লি এবং ত্রিপুরা।

পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, ছত্তিশগড়, কেরল, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, গুজরাত, মধ্যপ্রদেশ, গোয়া এবং বিহারে শেষ হয়েছে এসআইআরের কাজ।

Comments :0

Login to leave a comment