Assembly election 2026

দ্বিতীয় দফায় রাস্তাতেও থাকবে সিসিটিভি ক্যামেরা

রাজ্য

বুধবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। এই পরিস্থিতিতে প্রথম দফায় কাজ করা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দ্বিতীয় দফার ভোটে কাজে লাগানোর পরিকল্পনা করেছে কমিশন। 
কমিশনের তরফে ওই আধিকারিকদের নিয়োগ করার জন্য জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে এই নির্দেশিকা পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ ভাবে করার জন্য এদিন নিরাপত্তা আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। নিরাপত্তা সহ একাধিক দিক খতিয়ে দেখা হয়েছে সেই বৈঠকে। কোন পরিস্থিতিতে কি পদক্ষেপ নেওয়া উচিত তাও বলা হয়েছে পুলিশের আধিকারিকদের। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ২৯ এপ্রিল শহরে ভোটের দিন বিভিন্ন জায়গায় টহল দেবে কলকাতা পুলিশের বাহিনী।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে চিহ্নিত দুষ্কৃতিদের তালিকা তৈরি করা হচ্ছে। তারা যাতে কোন ভাবে ভোটে অশান্তি তৈরি করতে না পারে তার জন্য নেওয়া হচ্ছে পদক্ষেপ। 
এখানেই শেষ নয় বুথের মতো বুথ মুখি রাস্তায় সিসিটিভি ক্যামেরা থাকবে বলেও জানিয়েছে কমিশন। ঘিঞ্জি এলাকায় এই ক্যামেরা থাকবে বলে কমিশন জানিয়েছে।
উল্লেখ্য প্রথম দফা ভোটের দিন ডোমকলে সিপিআই(এম) সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। প্রথমে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নীরব থাকলেও গ্রামের মানুষের চাপে তারা বাধ্য হয় তৃণমূলের বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে। ওই এলাকার মানুষ তৃণমূলের হুমকিকে উপেক্ষা করেই একত্রিত হয়ে ভোট কেন্দ্রে যান ভোট দিতে।

Comments :0

Login to leave a comment