Summer

দেশ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা

জাতীয়

চলতি বছর গরমের তীব্রতা ব্যাপক চেহারা নেবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক দিন গরমের তীব্রতা আরও বাড়বে। তাপমাত্রা কোথাও কোথাও ৪৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছোতে পারে। ১০ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, রয়েছে পশ্চিমবঙ্গও।
মনে করা হচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থানে তাপমাত্রা ৪৮ ডিগ্রির ঘরে যাবে। দিল্লি-সহ উত্তর ভারত এবং পূর্ব ভারতেও আগামী দিনে তাপমাত্রা ৪৩-৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছোবে।
মৌসম ভবন জানিয়েছে, হরিয়ানা, পঞ্জাব, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাত এবং ওড়িশায় তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। কোনও কোনও রাজ্যে এপ্রিলে গরমের আগের সব রেকর্ড ভেঙে দিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং ঝাড়খণ্ড।

Comments :0

Login to leave a comment