নির্বাচনী প্রচারে উষ্কানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করলো না কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের করা মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন।
গত ১৫ মে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। অভিষেকের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন তিনি। এরপরই হাইকোর্টে যায় তৃণমূল সাংসদ।
এদিন হাই কোর্ট জানিয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেককে। তদন্তে তিনি সহযোগিতা না-করলে আদালতে আবেদন জানাতে পারবে পুলিশ। অভিষেককে তলব করলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে পুলিশকে এমনটা জানিয়েছে হাইকোর্ট।
হাইকোর্ট জানিয়েছে দেশের বাইরে যেতে হলে আদালতের অনুমতি নিয়ে যেতে হবে তৃণমূল সাংসদকে। বৃহস্পতিবার আদালত স্পষ্ট করে দিয়েছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে তদন্ত চলবে। আগামী ২০ জুলাই মামলার শুনানি হবে।
Abhisekh Banarjee
অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করলো না হাইকোর্ট
×
Comments :0