Election Commission

ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করলেন কমিশন

রাজ্য

ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। দ্বিতীয় দফা নির্বাচনের আগেই সাসপেন্ড ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিক। ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরুর নির্দেশ কমিশনের। সাসপেন্ড করে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করতে মুখ্যসচিবকে চিঠি দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, ডায়মন্ড হারবারের এসডিপিও সজল মণ্ডল, ডায়মন্ড হারবার থানার আইসি মৌসম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ, উস্তি থানার ওসি শুভেচ্ছা বাগকে সাসপেন্ড করেছে কমিশন।

ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ঈশানী পালকে সতর্ক করেছে কমিশন। আধিকারিকদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আজকের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে, বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

অন্যদিকে বাছাই করা কয়েকটি বিধানসভা কেন্দ্রের পরিদর্শনে যাচ্ছেন সিইও মনোজ আগারওয়াল এবং বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে দ্বিতীয় দফায় শান্তিপূর্ণ নির্বাচন করতে তাদের এই পদক্ষেপ। এছাড়া দ্বিতীয় দফা নির্বাচনে আরও ১১ জন পুলিশ অবজার্ভারকে নিয়োগ করছে কমিশন।

Comments :0

Login to leave a comment