মার্কিন যুক্তরাষ্ট্র যদি শান্তি আলোচনায় ফিরতে চায়, তবে তাদের জন্য তিন-দফা দাবি প্রস্তাব করেছে ইরান। পাকিস্তানে অনুষ্ঠিত দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর তেহরান এই শর্তগুলো সামনে এনেছে। তাদের এই শর্ত আবর্তিত হয়েছে যুদ্ধের অবসান, হরমুজ প্রণালী এবং পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে।
ইরানের পক্ষ থেকে যেই সর্ত গুলো রাখা হয়েছে তার মধ্যে প্রথম সর্ত যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটাতে হবে এবং ইরান ও লেবাননের বিরুদ্ধে যাতে এর পুনরাবৃত্তি না ঘটে তার সুস্পষ্ট নিশ্চয়তা দিতে হবে।
ইরান স্পষ্ট করেছে প্রথম ধাপের দাবিগুলো মেনে নেওয়া হলে, দ্বিতীয় ধাপে উভয় পক্ষ হরমুজ প্রণালী নিয়ে আলোচনা করবে।
প্রথম দুটি ধাপ সফলভাবে অতিক্রম করার পরই কেবল ইরান পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করবে। আমেরিকা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তেহরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে এবং তাদের ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে সরিয়ে নেয়।
এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সংবাদমাধ্যম 'অ্যাক্সিওস'কে বলেন, ‘এগুলো অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক আলোচনা এবং আমেরিকা সংবাদমাধ্যমের সাহায্যে আলোচনা চালাবে না। যেমনটা প্রেসিডেন্ট বলেছেন, আমেরিকার হাতেই তুরুপের তাস রয়েছে এবং আমেরিকা কেবল এমন একটি চুক্তিতেই সই করবে যা মার্কিন জনগণকে সবার আগে রাখে। ইরানকে কোন ভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।’
এই প্রস্তাবিত রূপরেখা এমন এক সময়ে সামনে এল যখন পাকিস্তানে মার্কিন-ইরান দ্বিতীয় দফার আলোচনা ব্যর্থ হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দু'বার পাকিস্তান সফর করলেও ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনায় বসতে অস্বীকার করেন। আরাগচি এর আগে হরমুজ প্রণালীর অপর প্রান্তে অবস্থিত ওমানে ছিলেন এবং পরে রবিবার সংক্ষিপ্ত সফরে আবার ইসলামাবাদে যান। বর্তমানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন, যেখানে তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং আলোচনার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করবেন।
অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ট্রাম্প তার শীর্ষ জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি বিষয়ক দলের সাথে সিচুয়েশন রুমে একটি বৈঠক করবেন বলে কথা রয়েছে।
গত ১১ ও ১২ এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত দুই পক্ষের প্রথম দফার আলোচনাও অচলাবস্থার মধ্য দিয়ে শেষ হয়েছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স তখন বলেছিলেন যে তাদের পক্ষ চুক্তির জন্য ‘চূড়ান্ত এবং সেরা প্রস্তাব’ দেওয়া হয়েছে।
Iran USA War
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য ইরানের ৩ দফার শর্ত, পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকও ব্যর্থ
×
Comments :0