Falta

শুভেন্দুর গুণগান গেয়ে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর

রাজ্য

ফলতার পুনঃনির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। বৃহস্পতিবার ফলতায় পুনঃনির্বাচন। আজ শেষ প্রচারের দিন। প্রচারের সময় শেষ হওয়ার কিছু সময়ের আগেই জাহাঙ্গীর তার নির্বাচন থেকে সরে আসার কথা ঘোষণা করলেন। উল্লেখযোগ্য ভাবে এদিন জাহাঙ্গীরের মুখে শোনা গিয়েছে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিরকারীর প্রশংসা। তিনি বলেন, আমি ফলতার উন্নয়ন চাই। মুখ্যমন্ত্রী ফলতার জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে তাই আমি সড়ে আসছি।
২৯ এপ্রিল ফলতায় বিধানসভা নির্বাচনের দিন একাধিক অভিযোগ সামনে আসে। ইভিএম’এ বিরোধীদের নামের পাশে টেপ লাগিয়ে রাখা থেকে, মানুষকে ভোট দিতে না দেওয়ার মতো অভিযোগ বার বার সেদিন সামনে এসেছে।
ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির কাছে লোক জাহাঙ্গীর। গোটা ডায়মন্ড হারবার লোকসভায় তৃণমূলের হয়ে ভোট করিয়েছে জাহাঙ্গীরের বাহিনী। গত লোকসভা নির্বাচনে শুধুমাত্র ফলতা থেকেই অভিষেক লিড পায় ১ লক্ষ ৬০ হাজার ভোটের। সেই নির্বাচন নিয়ে রয়েছে বিতর্ক। কিন্তু এবারের পুনঃনির্বাচনে জাহাঙ্গীরের হয়ে অভিষেককে মাঠে নামতে দেখা যায়নি।
ফলতায় সিপিআই(এম) কর্মীদের ওপর আক্রমণ করা থেকে বাড়ি ছাড়া করার মতো একাধিক অভিযোগ বার বার জম পড়েছে জাহাঙ্গীর এবং তার অনুগামীদের বিরুদ্ধে। কিন্তু অভিষেকের ঘনিষ্ট হওয়ায় পুলিশ তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি।

Comments :0

Login to leave a comment