Abhisekh Banarjee

অবৈধ নির্মাণ নিয়ে অভিষেকের সংস্থাকে চিঠি কলকাতা পৌরসভার

রাজ্য কলকাতা

অবৈধ নির্মাণ নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে নোটিশ দিল কলকাতা পৌরসভা। কলকাতায় অভিষেকের যেই বিভিন্ন সম্পত্তি রয়েছে তার মধ্যে থেকে দুটি সম্পত্তিকে চিহ্নিত করে নোটিশ পাঠিয়েছে কলকাতা পৌরসভা। একটি নোটিশ পাঠানো হয়েছে অভিষেকের মা লতা ব্যানার্জির নাম অন্য নোটিশ পাঠানো হয়েছে অভিষেকের সংস্থা লিপ্স এন্ড বাউন্ডস-এর নামে। শিক্ষক নিয়োগ দুর্নীতি ঘটনায় নাম জড়ায় অভিষেকের এই সংস্থার।
কলকাতা পৌর আইন, ১৯৮০ -এর ৪০০(১) ধারায় ওই নোটিস পাঠানো হয়েছে। এই ধারা অনুযায়ী কোনও বাড়ি বা নির্মাণের প্ল্যান-বহির্ভূত অবৈধ অংশ ভাঙার বা কাজ বন্ধ করার নির্দেশ দিতে পারেন পুর কমিশনার। 
ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডের ১২১, কালীঘাট রোড এবং ১৮৮এ হরিশ মুখার্জি রোড এই দুই ঠিকানায় পাঠানো হয়েছে নোটিশ। অভিযোগ এই দুই ঠিকানায় যে নির্মাণ রয়েছে তাতে প্ল্যান-বহির্ভূত কিছু অংশ তৈরি করা হয়েছে। সাত দিনের মধ্যে ওই অবৈধ অংশ ভেঙে ফেলতে হবে। সাত দিনের মধ্যে পুরসভাকে নোটিশের জবাব দেওয়ার কথা বলা হয়েছে। পৌরসভা যদি সেই জবাবে সন্তুষ্ট না হয় তবে তা তারা সাত দিনের কম সময়েও ভেঙে দিতে পারে। জানা গিয়েছে সংশ্লিষ্ট সম্পত্তির বিল্ডিং প্ল্যান, অনুমোদিত নকশা ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পৌরসভাকে জমা করার নির্দেশও দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment